[email protected] ঢাকা | সোমবার, ১০ই আগস্ট ২০২৬, ২৫শে শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে তিন উপজেলায় বিশেষ টিকা কর্মসূচীর উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
৫ এপ্রিল ২০২৬, ২০:৫১

প্রতিকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের গত ২৪ ঘন্টায় নতুন করে হামের উপসর্গ নিয়ে আরও ২৮ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আইসোলেশন কর্নারে বর্তমানে ভর্তি রয়েছে ৬০ শিশু।

রবিবার (০৫ এপ্রিল) সকাল ৯টায় হামের হটস্পট হিসেবে চিহ্নিত চাঁপাইনবাবগঞ্জের তিনটি উপজেলা ও একটি পৌরসভায় একযোগে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

এই কার্যক্রমের আওতায় জেলায় ১ লাখ ৬৭ হাজার ২৮৭ শিশুকে টিকা দেয়া হবে বলে জানান সিভিল সার্জন একেএম শাহাব উদ্দিন। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এই টিকার আওতায় আনা হবে বলে জানান তিনি।

লক্ষ্যমাত্রার ৯৫ শতাংশ শিশুকে বিশেষ টিকার আওতায় আনা গেলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা সিভিল সার্জনের। কর্মসূচি বাস্তবায়নে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে দাবি জেলা প্রশাসনের।

আ.ও/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর