[email protected] ঢাকা | রবিবার, ২১শে জুন ২০২৬, ৬ই আষাঢ় ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে হামের প্রকোপ: একদিনে নতুন ৩৮ রোগী, চিকিৎসাধীন ৭৩

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
৮ এপ্রিল ২০২৬, ২০:৩৪

প্রতিকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আসা রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৮ জন সন্দেহজনক হাম আক্রান্ত রোগী এই হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ বুধবার (০৮ এপ্রিল) প্রাপ্ত তথ্যানুযায়ী, নতুন ভর্তি হওয়া এই রোগীদের মধ্যে ২০ জন ছেলে এবং ১৮ জন মেয়ে। এর আগে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৬৫ জন রোগী, যাদের মধ্যে ৩৪ জন ছেলে এবং ৩১ জন মেয়ে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত একদিনে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন। ছাড়পত্র পাওয়া এই রোগীদের মধ্যে ১৪ জন ছেলে ও ১৩ জন মেয়ে। এছাড়া শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার প্রয়োজনে আরও ৩ জন রোগীকে (২ জন ছেলে ও ১ জন মেয়ে) অন্য হাসপাতালে রেফার করা হয়েছে।

বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে হামের উপসর্গ নিয়ে সর্বমোট ৭৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ৩৮ জন ছেলে এবং ৩৫ জন মেয়ে। পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত জেলা হাসপাতালে সন্দেহজনক হাম নিয়ে ভর্তিকৃত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮৪ জনে। পরিস্থিতি মোকাবিলায় হাসপাতাল কর্তৃপক্ষ বিশেষ নজর রাখছেন এবং চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর