প্রকাশিত:
১৬ এপ্রিল ২০২৬, ২০:২২
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। বছরের শুরু থেকে আজ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, গত ১ জানুয়ারি থেকে ১৬ এপ্রিল পর্যন্ত জেলা হাসপাতালে সর্বমোট ৭২১ জন হাম আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।
হাসপাতালের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, আজকের দিনটি শুরু হয়েছিল ১০৩ জন চিকিৎসাধীন রোগী নিয়ে। দিনভর নতুন রোগী ভর্তি এবং সুস্থ হয়ে বাড়ি ফেরার পর বর্তমানে হাসপাতালে ৭৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। আজ নতুন করে ১৯ জন রোগী ভর্তি হয়েছেন, যার মধ্যে ১২ জন ছেলে এবং ৭ জন মেয়ে।
সুস্থতার দিক থেকেও ইতিবাচক খবর রয়েছে। গত ২৪ ঘণ্টায় মোট ৪৪ জন রোগীকে ছাড়পত্র প্রদান করা হয়েছে, যাদের মধ্যে ২৫ জন ছেলে এবং ১৯ জন মেয়ে। তবে ৩ জন রোগীর অবস্থা কিছুটা জটিল হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের অন্য হাসপাতালে রেফার করা হয়েছে।
বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৭৫ জন রোগীর মধ্যে ৩০ জন ছেলে এবং ৪৫ জন মেয়ে। হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকরা আক্রান্তদের সেবা প্রদানে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং সাধারণ মানুষকে এই বিষয়ে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: