প্রকাশিত:
১৬ এপ্রিল ২০২৬, ২০:৩৫
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডায়রিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে।
হাসপাতালের সর্বশেষ তথ্যানুযায়ী, বর্তমানে ডায়রিয়া ইউনিটে মোট ৭১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) প্রতিবেদন বিশ্লেষণ করলে দেখা যায়, আগের দিনের চিকিৎসাধীন ৮৩ জন রোগীর সাথে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৬ জন রোগী।
ডায়রিয়ার পাশাপাশি হাসপাতালে বাড়ছে তীব্র শ্বাসতন্ত্রের সংক্রমণ বা এআরআই (ARI) আক্রান্তের হারও। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭ জন শ্বাসকষ্টজনিত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১২ জন পুরুষ এবং ৫ জন নারী রয়েছেন। হঠাৎ করে রোগীর চাপ বাড়ায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।
চিকিৎসকরা বর্তমান আবহাওয়ায় সবাইকে সচেতন থাকার এবং বিশুদ্ধ পানি ও খাবার গ্রহণের পরামর্শ দিয়েছেন।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: