[email protected] ঢাকা | সোমবার, ১০ই আগস্ট ২০২৬, ২৫শে শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে হামে আক্রান্তে সংখ্যা ছাড়লো হাজার, চিকিৎসাধীন ৯০

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২৭ এপ্রিল ২০২৬, ২২:১৯

প্রতিকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে দিন দিন বাড়ছে হামে আক্রান্ত হয়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যা। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত এক হাজারেরও বেশি রোগী এই হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৭ জন রোগী ভর্তি হওয়ায় বর্তমানে হাসপাতালের ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯০ জনে।

সোমবার (২৭ এপ্রিল) চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল কৃর্তক গণমাধ্যমে পাঠানো এই তথ্যে এই চিত্র উঠে এসেছে।

হাসপাতাল সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, সোমবার সকাল পর্যন্ত পূর্বের মোট ৭৭ জন রোগী ভর্তি ছিলেন, যাদের মধ্যে ৩১ জন ছেলে এবং ৪৬ জন মেয়ে। নতুন করে ভর্তি হওয়া ২৭ জন রোগীর মধ্যে ১২ জন ছেলে এবং ১৫ জন মেয়ে শিশু রয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৪ জন রোগী, তবে উন্নত চিকিৎসার জন্য কাউকে অন্যত্র পাঠানোর বা রেফার্ড করার প্রয়োজন হয়নি। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন ৯০ জন রোগীর মধ্যে ৩৬ জন ছেলে এবং ৫৪ জন মেয়ে।

হাসপাতালটির পরিস্থিতি নিয়ে তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মশিউর রহমান বলেন, আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শিশু এবং তারা উচ্চ জ্বর ও শরীরে ফুসকুড়ি নিয়ে আসছেন। তবে আতঙ্কিত না হয়ে সময়মতো শিশুকে হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দিয়েছেন তিনি। বর্তমানে শয্যা সংকটের মধ্যেও চিকিৎসকরা সাধ্যমতো সেবা দিয়ে যাচ্ছি আমরা। এছাড়া হাসপাতালটিতে হামের টিকা দান কর্মসূচি চলমান রয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য যে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আজ ২৭ এপ্রিল পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে সর্বমোট ১০১৮ জন সন্দেহজনক হাম আক্রান্ত রোগী ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করেছেন।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর