[email protected] ঢাকা | বুধবার, ২৯শে এপ্রিল ২০২৬, ১৬ই বৈশাখ ১৪৩৩
thecitybank.com

সারজিসের মূত্রনালীতে পাথর, অপারেশনের সিদ্ধান্ত

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২৮ এপ্রিল ২০২৬, ২১:৫৩

সারজিস আলম। ফাইল ছবি/সংগ্রহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলমের মূত্রনালীতে পাথর হয়েছে। এ অবস্থায় অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে এনসিপির মিডিয়া সেলের দায়িত্বে থাকা কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে হঠাৎ পেট ব্যথা অনুভূত হলে দুপুর পৌনে ৩টায় তাকে হাসপাতালে নেওয়া হয়। রাজধানীর ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালে তার চিকিৎসা চলছে।

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর