[email protected] ঢাকা | বুধবার, ৬ই মে ২০২৬, ২৩শে বৈশাখ ১৪৩৩
thecitybank.com

এমপি বুলবুলের উদ্যোগে চরাঞ্চলে ‘ফ্রি নৌ-অ্যাম্বুলেন্স’ চালু

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
৬ মে ২০২৬, ২১:২৫

চরাঞ্চল বাসীর জন্য নো-অ্যাম্বুলেন্স উদ্বোধন করলেন নুরুল ইসলাম বুলবুল। ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার পদ্মা নদীর  চরাঞ্চলের ইউনিয়ন চর-আলাতুলি ও নায়ারণপুর ইউনিয়ন বাসীর জন্য নৌ- অ্যাম্বুলেন্স চালু করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল।

বুধবার (০৬ মে) বিকেল সাড়ে ০৪ টার দিকে এই নৌ- অ্যাম্বুলেন্স এর উদ্বোধন ঘোষনা করেন তিনি এবং এর যাবতীয় ব্যয় সংসদ সদস্যের নিজস্ব তহবিল থেকে বহন করা হয়েছে।  

জানা যায়, পদ্মার নদী ভাঙ্গনে কবলিত ও সীমান্তবতী ইউনিয়ন হিসেবে পরিচিত চর-আলাতুলি ও নায়ারণপুর এলাকা। চাঁপাইনবাবগঞ্জ শহরে চিকিৎসা সেবা নিতে আসার জন্য এই ইউনিয়নের জনপদের একমাত্র ভরসা নৌকা। কিন্ত মুমুর্ষ অবস্থায় সময়মতো নৌকাও পাওয়া যায় না। আবার নৌকা পেলেও গুনতে অতিরিক্ত ভাড়া। যার ফলে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছিল এই অঞ্চলের মানুষ। এর প্রেক্ষিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নুরুল ইসলাম বুলবুলের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নিজস্ব তহবিল থেকে এই নৌ- অ্যাম্বুলেন্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এই নৌ- অ্যাম্বুলেন্সটি তৈরিতে মাঝারি সাইজের নৌকা ব্যাবহার করা হয়েছে এবং একজন মাঝিকে নিয়োগ দেওয়া হয়েছে। চরাঞ্চলের এই দুই ইউনিয়নের মানুষদের নৌ- অ্যাম্বুলেন্স ব্যাবহার করতে গুনতে হবে না অ্যাম্বুলেন্স ভাড়া। অ্যাম্বুলেন্সটির তেল ও মাঝির বেতনসহ সবকিছুই সংসদ সদস্যের নিজস্ব তহবিল থেকে বহন করা হবে বলেও জানা যায়।

নুরুল ইসলাম বুলবুল বলেন, চরাঞ্চলের মানুষ ক্ষতিগ্রস্থ ও বিপদগ্রস্থ। প্রতি বছর নদী গর্ভে বিলিন হয়ে মানুষ সর্বশান্ত হয়ে যাচ্ছে। চরাঞ্চলের ইউনিয়নগুলোতে কেউ অসুস্থ হয়ে পড়লে তাক্ষনিকভাবে নৌকা পাওয়াও মুশকিল হয়, আবার নৌকা পেলেও ভাড়া দিতে হয় অনেক। তাই একটি নৌকাকে নো অ্যাম্বুলেন্স হিসেবে তৈরি করা হয়েছে। এতে সব ধরনের সুযোগ সুবিধা রাখা হয়েছে। আশা করছি এর ফলে কিছুটা হলেও চরাঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘোভ হবে।

এ সময় অন্যান্যের মধ্যে সাবেক এমপি লতিফুর রহমান, পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানি, সদর আমীর হাফেজ আব্দুল আলীমসহ হাসপাতালের অন্যান্য চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর