[email protected] ঢাকা | সোমবার, ২২শে জুন ২০২৬, ৭ই আষাঢ় ১৪৩৩
thecitybank.com

সারাদেশে ডেঙ্গুতে একদিনে দুই নারীর মৃত্যু

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২১ জুন ২০২৬, ১৯:৩৭

প্রতিকী ছবি

সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু হয়েছে। এসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২০ জন ডেঙ্গুরোগী। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে এবং শনাক্ত রোগী বেড়ে চার হাজার ৯০০ জনে দাঁড়িয়েছে।

রোববার (২১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৪ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ২৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ২০ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫২ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন ও সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) চারজন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুই নারীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজনের বরিশাল বিভাগে ও একজনের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৫৫ জন ডেঙ্গুরোগী। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন চার হাজার ৫৬৮ জন।

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর