[email protected] ঢাকা | শুক্রবার, ২৬শে জুন ২০২৬, ১১ই আষাঢ় ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে হামের রোগী কমেছে, জেলা হাসপাতালে ভর্তি ৮ জন

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
২৪ জুন ২০২৬, ২০:৪৯

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জে হামের পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য প্রকাশ করেছে স্বাস্থ্য বিভাগ। বুধবার (২৪ জুন) ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে জেলায় হামে আক্রান্ত সন্দেহজনক রোগীর সংখ্যা আগের তুলনায় কমেছে।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে ২৪ জুন পর্যন্ত জেলায় সর্বমোট ১ হাজার ৫৫৪ জন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সর্বশেষ ২৪ ঘণ্টার তথ্যে দেখা যায়, পূর্বে ভর্তি ছিলেন ১০ জন রোগী। নতুন করে কোনো রোগী ভর্তি হয়নি। এ সময় ২ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। কাউকে রেফার্ড করা হয়নি। বর্তমানে জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো হামের রোগী ভর্তি নেই। শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী সংখ্যা শূন্য। তবে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে ৮ জন রোগী ভর্তি রয়েছেন।

এদিকে, হামের সংক্রমণ শনাক্তে মোট ২০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে ৪৩ জনের ফলাফল পজিটিভ এসেছে।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, জেলায় এ পর্যন্ত সন্দেহজনকভাবে ৭ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য বিভাগ জনগণকে শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনার পাশাপাশি হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর