[email protected] ঢাকা | সোমবার, ১০ই আগস্ট ২০২৬, ২৬শে শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন ২৩ রোগী: নতুন ভর্তি ১৩

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
৯ আগষ্ট ২০২৬, ২৩:১৮

ছবি: সংগ্রহীত

২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে বর্তমানে ২৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

রবিবার (০৯ আগষ্ট) হাসপাতাল কর্তৃপক্ষের সর্বশেষ হালনাগাদ তথ্যে এ চিত্র উঠে এসেছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, আগের মোট ২৩ জন ভর্তি রোগীর মধ্যে পুরুষ ১২ জন এবং মহিলা ১১ জন ছিলেন। নতুন করে হাসপাতালে আরও ১৩ জন রোগী ভর্তি হয়েছেন, যার মধ্যে পুরুষ ৮ জন, মহিলা ৪ জন এবং ১ জন ছেলে শিশু রয়েছে।

একই সময়ে ছাড়পত্র পেয়ে হাসপাতাল ত্যাগ করেছেন ১৩ জন রোগী। এদের মধ্যে ৪ জন পুরুষ এবং ৯ জন মহিলা রয়েছেন। এই সময়ে কোনো রোগীকে অন্য কোথাও রেফার্ড করা হয়নি এবং কারো মৃত্যুর ঘটনা ঘটেনি।

বর্তমানে হাসপাতালে ভর্তি থাকা ২৩ জন রোগীর মধ্যে ১৬ জন পুরুষ, ৬ জন মহিলা এবং ১ জন ছেলে শিশু রয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি ২০২৬ থেকে অদ্যাবধি চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে সর্বমোট ২০৯ জন রোগী নতুন করে ভর্তি হয়েছেন। অন্যদিকে, হাসপাতালের বহির্বিভাগে নতুন করে ৬ জন রোগী শনাক্ত হয়েছেন, যা নিয়ে ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বহির্বিভাগে সর্বমোট ১২১ জন রোগী শনাক্ত হলেন। এই সময়ে হাসপাতালে কোনো রোগীর মৃত্যু হয়নি।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর