[email protected] ঢাকা | সোমবার, ২৪শে আগস্ট ২০২৬, ৮ই ভাদ্র ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক বিভাগীয় মতবিনিময় সভা

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
২৩ আগষ্ট ২০২৬, ২৩:৩৮

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ আগস্ট) সকাল ১১টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. এ.কে.এম. শাহাব উদ্দীন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশীদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ডা. মো. ময়েজ উদ্দিন এবং জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক শুকলাল বৈদ্য।

সভায় চাঁপাইনবাবগঞ্জ জেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যক্রমের অগ্রগতি, বিভিন্ন চ্যালেঞ্জ এবং সেবার মানোন্নয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার বিষয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে মো. হারুনুর রশীদ বলেন, একটি সুস্থ ও স্বাস্থ্যবান চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলতে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কোনো বিকল্প নেই। স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রম আরও জোরদার করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং জনগণের কল্যাণে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান। সভায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর