[email protected] ঢাকা | রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬, ২২শে ভাদ্র ১৪৩৩
thecitybank.com

রহনপুরে চক্ষু হাসপাতালের উপকেন্দ্রের শুভ উদ্বোধন

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
৫ সেপ্টেম্বার ২০২৬, ১৬:৩২

রহনপুরে চক্ষু হাসপাতালের উপকেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য মিজানুর রহমানসহ অনান্যরা। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, চাঁপাইনবাবগঞ্জ শাখা পরিচালিত চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের উপকেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় রহনপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপকেন্দ্রটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনের জাতীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের অধ্যক্ষ আল মাহমুদ মেহেদুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ, পিন্টু অটো রাইস মিলের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম, বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সংশ্লিষ্ট কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম।

এ সময় সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল হাকিমসহ আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, রহনপুরে চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের উপকেন্দ্র চালুর ফলে গোমস্তাপুরসহ আশপাশের এলাকার মানুষের জন্য চোখের চিকিৎসা ও বিভিন্ন চক্ষুসেবা পাওয়া আরও সহজ হবে। স্থানীয়ভাবে চক্ষু রোগীদের চিকিৎসাসেবা গ্রহণের ক্ষেত্রে ভোগান্তি কমার পাশাপাশি সময় ও অর্থ সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে।

আ.ন/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর