প্রকাশিত:
১১ সেপ্টেম্বার ২০২৬, ১৭:২০
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ক্লাসিক্যাল হজকিন লিম্ফোমার আধুনিক ও হালনাগাদ চিকিৎসা পদ্ধতি নিয়ে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগে ‘Hodgkin Lymphoma: Updated Management’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
হেমাটোলজি বিভাগ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এ আয়োজন করে।
বৈজ্ঞানিক অংশীদার হিসেবে ছিল বিকন (BEACON)।
সেমিনারে সভাপতিত্ব করেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. এম মোর্শেদ জামান মিঞা ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই বিভাগের সহকারী অধ্যাপক ডা. রোমেনা আলম।
সেমিনারে প্রধান অতিথি ও মূল বক্তব্য (কি-নোট) উপস্থাপন করেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের হেমাটোলজি ও বিএমটি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. কামরুল হাসান।
বক্তব্যে অধ্যাপক ডা. কামরুল হাসান হজকিন লিম্ফোমার আধুনিক চিকিৎসা কৌশল ও বর্তমান ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁর উপস্থাপনায় রোগীর ঝুঁকি বিবেচনায় চিকিৎসা নির্ধারণের পদ্ধতি (risk-adapted approach), প্রচলিত কেমোথেরাপির পাশাপাশি targeted therapy ও immunotherapy-এর ভূমিকা, চিকিৎসায় রোগীর সাড়া মূল্যায়ন এবং relapsed/refractory রোগীদের ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে আসে।
এনামুল হক নাসিম/আ.আ
মন্তব্য করুন: