[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬, ৮ই আশ্বিন ১৪৩৩
thecitybank.com

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারে বেসরকারি হাসপাতাল নয়: স্বাস্থ্য অধিদপ্তর

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২৩ সেপ্টেম্বার ২০২৬, ১৯:৪৫

স্বাস্থ্য অধিদপ্তর। ফাইল ছবি/সংগ্রহীত

দেশের যেকোনো সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. নূরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৭ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক স্বাস্থ্যসেবার মানোন্নয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো স্বাস্থ্যনেবা প্রতিষ্ঠান তথা হাসপাতাল, ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের অনুমতি দেওয়া যাবে না। একইসঙ্গে ওই সীমানার মধ্যে থাকা বিদ্যমান বেসরকারি ক্লিনিকেও সরকারি হাসপাতালের চিকিৎসকেরা প্র্যাকটিস করতে পারবেন না।

আদেশ বাসতবায়নে প্রতিটি বিভাগীয় স্বাস্থ্য বিভাগ, সিভিল সার্জন অফিস এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর