[email protected] ঢাকা | মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬, ১৩ই আশ্বিন ১৪৩৩
thecitybank.com

বিনা প্রতিদ্বন্দ্বিতায় চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির নতুন কমিটি গঠিত

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২৮ সেপ্টেম্বার ২০২৬, ২২:১৪

বামে সভাপতি এ্যাড. মোহা: সোলায়মান বিশু ও সাধারন সম্পাদক আব্দুল ওয়াহেদ। ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির ২০২৬-২০২৯ (ত্রি-বার্ষিক) মেয়াদের পরিচালন পরিষদ নির্বাচনে সকল পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এতে বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক এ্যাডভোকেট মোহাঃ সোলায়মান বিশু পুনরায় সভাপতি এবং চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে সহ-সভাপতি পদে মো. গোলাম মোস্তফা এ্যাডভোকেট ও মো. মনোয়ারুল ইসলাম ডালিম, যুগ্ম সম্পাদক পদে মো. খাইরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ পদে কৃষিবিদ কামরুল আরেফিন বুলু পুনরায় নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যকরী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন— এ্যাডভোকেট এফ.কে.এম. লুৎফর রহমান, মো. শামসুল হক (গানু হাজি), মো. শুকুরুদ্দীন, মো. মাইনুল ইসলাম, মো. সাদিকুল ইসলাম, মো. মফিজ উদ্দিন, মো. নাজিবুর রহমান, এম. কোরাইশী মিলু ও মো. আহসানুল ইসলাম হাসান। দাতা সদস্য হিসেবে ড. মো. আবুল হাসান এবং প্রাতিষ্ঠানিক সদস্য হিসেবে মো. এহতেসামুল হক বাবলু নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশনের চেয়ারম্যান এ্যাডভোকেট শেখ মো. শামসুল ইসলাম টিপু জানান, প্রতিটি পদের বিপরীতে একাধিক প্রার্থী না থাকায় সংগঠনের গঠনতন্ত্রের ২০ নম্বর ধারা অনুযায়ী সকল প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

তিনি আরও জানান, আগামী ৩১ অক্টোবর ২০২৬ (শনিবার) ভোটগ্রহণের দিন ধার্য থাকলেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হওয়ায় উক্ত তারিখে আর নির্বাচনের প্রয়োজন হবে না।

উল্লেখ্য, উক্ত নির্বাচনে নির্বাচন কমিশনের অন্যান্য সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এ্যাডভোকেট মো. রবিউল হক ও এ্যাডভোকেট মাহমুদুল ইসলাম কনক। এছাড়া আপিল কমিশনের চেয়ারম্যান পদে এ্যাডভোকেট মো. মোসাদ্দেক হোসেন কাজল এবং সদস্য হিসেবে এ্যাডভোকেট মাসিদুল হক ও এ্যাডভোকেট সুলতান আহমেদ চৌধুরী দায়িত্ব পালন করেন।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর