প্রকাশিত:
৪ অক্টোবার ২০২৬, ১২:৪০
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। তার মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গু শক সিন্ড্রোম উল্লেখ করা হয়েছে। বর্তমানে হাসপাতালে ১৩৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (৪ অক্টোবর) রামেক হাসপাতালের সর্বশেষ ডেঙ্গু আপডেট তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৬১ জন।
মারা যাওয়া রোগী হলেন- মো. সাদেক (৩৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাসিন্দা। গত ৩০ সেপ্টেম্বর দুপুর ১২টা ১০ মিনিটে ডেঙ্গু আক্রান্ত হয়ে রামেক হাসপাতালে ভর্তি হন তিনি। চিকিৎসাধীন অবস্থায় ৩ অক্টোবর সকাল ৭টা ১৮ মিনিটে তার মৃত্যু হয়। তার মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গু শক সিন্ড্রোম উল্লেখ করা হয়েছে।
রামেক হাসপাতালের মুখপাত্র শেখ শামীম আহমেদ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ৬১ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। এরপরও হাসপাতালে বর্তমানে ১৩৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
ডেস্ক/আ.আ
মন্তব্য করুন: