[email protected] ঢাকা | বুধবার, ৪ঠা নভেম্বর ২০২৬, ২০শে কার্তিক ১৪৩৩
thecitybank.com

ভারতের নিন্দা ৩২ নম্বরের ঘটনায়: গভীর রাতে বিবৃতি

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
৭ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫৬

প্রতিকী ছবি

রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচু্র ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ভারত সরকার একটি বিবৃতি দিয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে ভারত সরকার এই বিবৃতি দেয়। খবর বিবিসি বাংলা।

বৃতিতে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে উদ্ধৃত করে বলা হয়েছে, “শেখ মুজিবুর রহমান, যিনি দখলদার বাহিনী ও নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের বীরোচিত প্রতিরোধের মূর্ত প্রতীক ছিলেন, তার ঐতিহাসিক বাসভবনটি যেভাবে পাঁচই ফেব্রুয়ারি ধ্বংস করা হয়েছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক।”

“সেই স্বাধীনতার সংগ্রাম বাংলার পরিচিতি ও গর্বকে লালন করেছিল। আর যারাই সেই লড়াইকে মর্যাদা দেন তারাই জানেন বাংলাদেশের জাতীয় চেতনার ক্ষেত্রে এই বাসভবনটির গুরুত্ব কতটা ছিল!” বলা হয় ভারতের বিবৃতিতে।

বিবৃতিতে আরো বলা হয়, “এই হামলা ও ভাঙচুরের ঘটনা তীব্র নিন্দনীয়!”

ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করে এর আগে বাংলাদেশ সরকার তাকে যে বার্তা দিয়েছে সে ব্যাপারে দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

ডেস্ক/আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর