[email protected] ঢাকা | শনিবার, ২১শে মার্চ ২০২৬, ৬ই চৈত্র ১৪৩২
thecitybank.com

ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল ইরান

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২০ মার্চ ২০২৬, ১৩:১১

প্রতিকী ছবি

ইরানে পবিত্র রমজান মাসের শেষ দিন নির্ধারণ করা হয়েছে শুক্রবার (২০ মার্চ)। সে অনুযায়ী দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে শনিবার। রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়, চাঁদ দেখার ভিত্তিতে শুক্রবার রমজানের ৩০তম দিন হিসেবে গণ্য হবে। পরদিন শনিবার থেকে শুরু হবে ঈদুল ফিতরের উৎসব ও সরকারি ছুটি।

একই ধরনের ঘোষণা দিয়েছেন ইরাকের শিয়া সম্প্রদায়ের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি আল-সিস্তানি। ইরান ও ইরাক উভয় দেশেই শিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়ায় চাঁদ দেখার বিষয়ে তাদের অবস্থান প্রায় একই রকম।

প্রসঙ্গত, চলতি মাসেই মোজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তার বাবা আয়াতুল্লাহ আলি খামেনি সাম্প্রতিক মার্কিন-ইসরায়েলি যৌথ বিমান হামলায় নিহত হন। ইরান এই চলমান সংঘাতকে ‘রমজান যুদ্ধ’ হিসেবে উল্লেখ করেছে।

ইরানে রমজানের শেষ দিন ও ঈদের তারিখ সাধারণত চাঁদ দেখার ওপর নির্ভর করে নির্ধারণ করা হয়। এবারের ঘোষণার মধ্য দিয়ে নিশ্চিত হয়েছে, ঈদের দিনেও দেশটির সশস্ত্র বাহিনী যুদ্ধাবস্থায় থাকবে।

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর