[email protected] ঢাকা | সোমবার, ১০ই আগস্ট ২০২৬, ২৬শে শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

সৌদিতে ১৫ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২১ জুন ২০২৬, ২২:৩৩

ছবি: সংগ্রহীত

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ১৫ হাজারের বেশি অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, গত ১১ জুন থেকে ১৭ জুন পর্যন্ত দেশটির সরকারের বিভিন্ন সংস্থার সমন্বিত অভিযানে ১৫ হাজার ২৮৮ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ৭ হাজার ৮৬৪ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে ৪ হাজার ৫৭৬ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ২ হাজার ৮৪৮ জন রয়েছেন। এছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় আরও ১ হাজার ৬৬৮ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী।

তাদের মধ্যে ৪৬ শতাংশ ইয়েমেনি, ৫৩ শতাংশ ইথিওপিয়ান এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। পাশাপাশি অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টার সময় আরও ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর