[email protected] ঢাকা | মঙ্গলবার, ২৩শে জুন ২০২৬, ৮ই আষাঢ় ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জ বিআরটিএ অফিস পরিদর্শনে এমপি নুরুল ইসলাম বুলবুল

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
২২ জুন ২০২৬, ২২:০৪

বিআরটিএ অফিস পরিদর্শনকালে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করছেন এমপি নুরুল ইসলাম বুলবুল। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) অফিসে চলমান সোমবার (২২ জুন) সকালে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল।

পরিদর্শনকালে তিনি বিআরটিএ কার্যালয়ের সার্বিক কার্যক্রম এবং লাইসেন্স প্রত্যাশীদের পরীক্ষা প্রক্রিয়া সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি সেবাগ্রহীতাদের জন্য ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির প্রক্রিয়া আরও সহজীকরণ, যেকোনো ধরনের হয়রানি দূরীকরণ এবং নাগরিক সেবার মানোন্নয়নের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এমপি নূরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জ বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. শাহজামান হকের সঙ্গে আলোচনা করে সেবা কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে জনগণের সেবা প্রদানের আহ্বান জানান। পরিদর্শনের এক পর্যায়ে তিনি লাইসেন্স পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন। পরীক্ষার্থীরা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন কি না, পরীক্ষা কার্যক্রম সম্পর্কে তাদের অভিজ্ঞতা কেমন এবং সেবা গ্রহণে কোনো ভোগান্তি রয়েছে কি না—এসব বিষয়ে খোঁজখবর নেন।

এ সময় বিআরটিএর ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে এমপি নূরুল ইসলাম বুলবুল বলেন, “জনগণ যাতে দ্রুত, সহজ ও হয়রানিমুক্তভাবে সরকারি সেবা পেতে পারে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। বিআরটিএর সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।”

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর