[email protected] ঢাকা | বুধবার, ৫ই আগস্ট ২০২৬, ২০শে শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

গোমস্তাপুরে অভিযানে ৩৫টি অবৈধ চায়না রিং জাল জব্দ, জনসম্মুখে ধ্বংস

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
২০ জুলাই ২০২৬, ২৩:৪৪

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় অবৈধ চায়না রিং জালের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩৫টি রিং জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগ।

সোমবার (২০ জুলাই ২০২৬) উপজেলার রামদাস (ছোটবিলা) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান শুরুর সময় জালের মালিকরা জাল ফেলে পালিয়ে যায়। পরে জব্দকৃত ৩৫টি অবৈধ চায়না রিং জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযান চলাকালে রিং জালসহ বিভিন্ন ক্ষতিকর অবৈধ জাল ও কীটনাশকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে স্থানীয়দের সচেতন করা হয়। পাশাপাশি মাছের প্রজনন ও দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে অবৈধ জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

অভিযানে উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, গোমস্তাপুর থানা পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যরা অংশ নেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে অবৈধ রিং জাল ও অন্যান্য নিষিদ্ধ মৎস্য আহরণ সরঞ্জামের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

শাহীন আলম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর