প্রকাশিত:
২১ জুলাই ২০২৬, ১৬:১৪
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সুলতানা পাপিয়া, জেলা জামায়াতের সেক্রেটারি আবু বকর, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, এনসিপির জেলা সদস্য সচিব মো. নজরুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাহিম এবং জুলাই শহীদ পরিবারের সদস্যরা।
সভায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচি, সার্বিক প্রস্তুতি এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও সংস্থার করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দিবসটি সুষ্ঠু, সুশৃঙ্খল ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে পালনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় জানানো হয়, ৫ আগস্ট গণহত্যা দিবস উপলক্ষে সকাল ১০টায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভাসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
এসব কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।
এনামুল হক নাসিম/আ.আ
মন্তব্য করুন: