[email protected] ঢাকা | বুধবার, ৫ই আগস্ট ২০২৬, ২০শে শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

পুলিশ সুপারের নির্দেশনায় গোমস্তাপুর থানায় ২৫ প্রকারের বৃক্ষরোপণ

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
২৯ জুলাই ২০২৬, ২০:৪৪

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানায় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) থানা প্রাঙ্গণে "টিম গোমস্তাপুর থানা"র সকল সদস্যের অংশগ্রহণে ২৫ প্রকারের বিভিন্ন জাতের বৃক্ষরোপণ করা হয়।

পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইয়াসির আরাফাতের সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরে আলম।

তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পুলিশের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে গোমস্তাপুর থানার কর্মকর্তা ও সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আয়োজকদের মতে, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর