[email protected] ঢাকা | বুধবার, ৫ই আগস্ট ২০২৬, ২১শে শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

জুলাই গণঅভ্যুত্থান দিবস

গোমস্তাপুরে শহীদ তারেকের কবরে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
৫ আগষ্ট ২০২৬, ১২:৫৭

ছবি: সংগ্রহীত

“জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার সকাল ৭টায় চৌডালা এলাকায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ তারেক হোসেনের কবরে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে গোমস্তাপুর উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু সালেহ মো. মুসা জঙ্গী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এস. এম. ওয়াসিম ফিরোজ।

এছাড়াও উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সী, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ, উপজেলা এলজিইডি প্রকৌশলী আছাবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াসিম আকরাম,আনসার ও ভিডিপি কর্মকর্তা ফরহাদ আলম চৌধুরী,শহীদ তারেক হোসেনের বাবা আসাদুল হক, জুলাই যোদ্ধাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং তাঁদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

শাহীন আলম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর