প্রকাশিত:
৫ আগষ্ট ২০২৬, ১৩:১৬
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা মিনি কনফারেন্স রুমে নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় বক্তব্য রাখেন ওসি সুকোমল দেবনাথ, উপজেলা জামায়াতে আমীর ইয়াকুব আলী, উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম, নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক, নাচোল পৌর জামায়াতের আমির মনিরুল ইসলাম, সাংবাদিক একেএম জিলানী।
এছাড়াও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস, সমাজসেবা অফিসার সোহেল রানা, প্রাণী সম্পদ কর্মকর্তা আরিফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দুলাল হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী জনপ্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা বলেন জুলাই গণঅভ্যুত্থানে যারা রক্ত দিয়েছে, যাদের প্রাণ গেছে সেই জুলাই গণঅভ্যুত্থানের সকল যোদ্ধাদের জুলাইকে যেন, বুকের ভিতর ধারণ করি ও যথাযথভাবে পালন করতে পারি এবং সেই ঐতিহাসিক দায়িত্ব তাদের আত্মত্যাগের ইতিহাস সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াটাও আমাদের জাতীয় দায়িত্ব করেন।
মনিরুল ইসলাম/আ.আ
মন্তব্য করুন: