[email protected] ঢাকা | শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬, ৪ঠা আশ্বিন ১৪৩৩
thecitybank.com

শিবগঞ্জে নারী উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় সভা

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
৯ সেপ্টেম্বার ২০২৬, ২০:১৪

মতবিনিময় সভায় অতিথিবৃন্দ। ছবি: চাঁপাই জার্নাল
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নারী উদ্যোক্তাদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 
বুধবার (০৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসন ভবনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াব, সাংবাদিক আহসান হাবিব এবং নারী উদোক্তা শামসুন্নাহার সোহানা, নারী উদোক্তা তাসলিমা খাতুনসহ অন্যরা।
 
উপজেলার বিভিন্ন খাতের নারী উদ্যোক্তারা সভায় অংশগ্রহণ করেন। তারা ব্যবসা সম্প্রসারণ, প্রশিক্ষণ, ঋণ সুবিধা ও বাজারজাতকরণের বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন।
 
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নারী উদ্যোক্তাদের সরকারি সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিত করা হয় এবং তাদের এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। সরকারের সকল সুযোগ-সুবিধা নারী উদ্যোক্তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসন কাজ করে যাবে বলেও জানান তিনি।
 
আতিক ইসলাম সিকো/আ.আ
 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর