[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ২৯শে অক্টোবর ২০২৬, ১৩ই কার্তিক ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
২৮ অক্টোবার ২০২৬, ২২:৫৪

ছবি: সংগ্রহীত

‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। পরে সেখান থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, হাত ধোয়া একটি ছোট অভ্যাস হলেও এর উপকারিতা অনেক বড়। করোনা মহামারি আমাদের শিখিয়েছে, সঠিকভাবে হাত ধোয়া কতটা জীবন রক্ষাকারী। ডায়রিয়া, কলেরা ও টাইফয়েডসহ বিভিন্ন সংক্রামক রোগ থেকে সুরক্ষিত থাকতে হাত ধোয়ার কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, প্রত্যেককে ‘হাত ধোয়ার নায়ক’ হতে হবে। শুধু নিজে হাত ধুলেই হবে না, পরিবারের শিশু, সহকর্মী ও প্রতিবেশীদেরও হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে সচেতন করতে হবে। বিশেষ করে খাবার আগে এবং টয়লেট ব্যবহারের পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

আলোচনা সভায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার সরকারসহ জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিশ্ব হাত ধোয়া দিবসের মূল লক্ষ্য হলো সাবান দিয়ে সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতার মাধ্যমে সংক্রামক রোগের বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি করা।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর