প্রকাশিত:
৪ নভেম্বার ২০২৬, ১৮:০৯
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মানউন্নয়ন বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিতকরণ এবং হাসপাতালের সার্বিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় কমিটির সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। কমিটির সহসভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা দাস এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারহানা নবী।
কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এইচ এম মসজিদুল হক ও নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা, উপজেলা জামায়াতের আমির মো. ইয়াকুব আলী এবং নাচোল পৌর জামায়াতের আমির মো. মনিরুল ইসলাম। সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
মোঃ মনিরুল ইসলাম/আ.আ
মন্তব্য করুন: