[email protected] ঢাকা | বুধবার, ৫ই আগস্ট ২০২৬, ২১শে শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের সভা

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২৬ জুন ২০২৩, ০৬:১৭

ছবি: সংগৃহীত

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটকে আরো গতিশীল করতে এক সভা অনুষ্ঠিত হয়েছে। একই সভায় সংগঠনের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনিম উদ দৌলা চৌধুরীকে স্মরণ করা হয়।


রবিবার সকাল সাড়ে ৯টায় জেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা পরিষদ ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন।

সভার শুরুতেই জেলার প্রবীণ ক্রীড়া সংগঠক ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মনিম উদ দৌলা চৌধুরীর স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়েছে।

পরে রেড ক্রিসেন্টসহ জেলার সামাজিক, ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে মনিম উদ দৌলা চৌধুরীর অবদানের কথা তুলে ধরে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন।


এছাড়া সভায় সংগঠনকে গতিশীল করতে ও সংগঠনের সেবার মান বৃদ্ধি করতে আগামী দিনের করণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করেন সংগঠনের সদস্যরা।


রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিট লেবেল কর্মকর্তা মাহমুদুর রহমান লেমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের ভাইস চেয়ারম্যান আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক আলহাজ আশিক আহমেদ ফারুক, সদস্য সৈয়দ হাসান মাহমুদ সান্টু, সদস্য আবু সুফিয়ান, সদস্য মো. আমির আলী, সদস্য মাহমুদুর রহমান রোমান, আব্দুর রাকিব।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর