[email protected] ঢাকা | শুক্রবার, ১৫ই মে ২০২৬, ১লা জ্যৈষ্ঠ ১৪৩৩
thecitybank.com

গোমস্তাপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

মোঃসামিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

প্রকাশিত:
৫ জুলাই ২০২৩, ২৩:৩০

ছবি: সংগ্রহীত
 চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইমরান হোসেন (২) নামের এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
 
সে উপজেলা চেরাডাংগা গ্রামের ইউসুফ আলী ছেলে।
 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,উপজেলা রাধানগর ইউনিয়নের বিভিষন গ্রামে নানার বাড়ির তার মায়ের সাথে গত ০১-০৭-২৩ইং তারিখে বেড়াতে আসে এবং বুধবার(০৫ জুন) আনুমানিক সকাল সাড়ে আটটার দিকে বাড়ির সবার অগোছরে বাড়ির পাশে পুকুরে গিয়ে পানিতে ডুবে যায় এবং ঘটনাস্থলে শিশুটি মৃত্যুবরণ করেন।
 
গোমস্তাপুর থানার (ভারপ্রাপ্ত) ওসি মাহবুবুর রহমান জানান এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর