[email protected] ঢাকা | রবিবার, ২১শে জুন ২০২৬, ৬ই আষাঢ় ১৪৩৩
thecitybank.com

শিবগঞ্জে ৩ দিনের কৃষিপ্রযুক্তি মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২৭ জুলাই ২০২৩, ০৪:৩৯

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৩ দিনের কৃষিপ্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এই মেলার আয়োজন করেছে উপজেলা কৃষি অফিস।


বুধবার বিকেলে উপজেলা কৃষি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।


অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।

এতে সূচনা বক্তা ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম। উপ-সহকারী কৃষি কর্মকর্তা আজম আলীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন- ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম।


শেষে কৃষিপ্রযুক্তি মেলার স্টল ঘুরে দেন অতিথিরা। মেলায় ১৮টি স্টল স্থান পেয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর