[email protected] ঢাকা | শুক্রবার, ৭ই আগস্ট ২০২৬, ২৩শে শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

হাসপাতালে মির্জা ফখরুলের স্বাস্থ্যের খোঁজ নিলেন জামায়াত নেতারা

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২০ আগষ্ট ২০২৫, ১৮:৩০

ছবি: সংগ্রহীত
থাইল্যান্ড থেকে চিকিৎসা শেষে দেশে ফেরার পর অসুস্থ হয়ে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে দেখতে গেছেন জামায়াতে ইসলামীর নেতারা।
 
বুধবার (২০ আগস্ট) দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তাকে দেখতে যান জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এবং দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল।
 
এ সময় তাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন।
 
জামায়াত নেতারা বিএনপি মহাসচিবের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন। একই সঙ্গে তার আশু সুস্থতা কামনা করে দোয়া করেন।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর