[email protected] ঢাকা | শুক্রবার, ৭ই আগস্ট ২০২৬, ২৩শে শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কোন রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি: মির্জা ফখরুল

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১৮ সেপ্টেম্বার ২০২৫, ১৯:০৫

ছবি: সংগ্রহীত
বিএনপি কখনও কোনও রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি পিআর নির্বাচন ব্যবস্থার পক্ষে নয়। এটার কোনও ভিত্তি নেই। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরে গণমাধ্যমে এসব কথা বলেন তিনি।
 
মির্জা ফখরুল বলেন, দেশের সিদ্ধান্ত নিজেদেরই নিতে হবে, সেটা ঐক্যবদ্ধভাবে। আলোচনা ছাড়া রাজপথে কর্মসূচি দেয়া অহেতুক চাপ সৃষ্টি করে, যা গণতন্ত্রের জন্য শুভ নয়।
 
 
তিনি বলেন, শুধু রাজপথে আসলেই কি সমাধান হবে? বিএনপি সবসময় আলোচনার মধ্য দিয়েই সমাধান খুঁজে আসছে এবং ভবিষ্যতেও সেটির ওপরই জোর দেবে।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর