[email protected] ঢাকা | শুক্রবার, ৭ই আগস্ট ২০২৬, ২৩শে শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়টি জনগণের ওপর ছেড়ে দিতে হবে: খসরু

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১১ অক্টোবার ২০২৫, ১৫:৪৭

ছবি: সংগ্রহীত

পিআর পদ্ধতির পক্ষে থাকা দলগুলোর সঙ্গে সব বিষয়ে ঐকমত্য কমিশন একমত হতে পারবে না এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, পিআরের বিষয়টি জনগণের ওপর ছেড়ে দিতে হবে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে রাজধানীতে এক সেমিনারে এসব কথা বলেন তিনি।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, পিআর প্রশ্নে গনভোট আয়োজনের দায়িত্ব জনগণ দলগুলোকে দেয়নি। দাবি না মানলেই আলোচনা অর্থহীন বলা হলে সেটি গণতন্ত্র নয়। একমত না হওয়া বিষয়গুলো নিয়ে সংসদেই আলোচনা হতে পারে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে অন্যের মতের প্রতি সহনশীল হতে হবে। অন্যথায় আলোচনা করেও কোনো ফল পাওয়া যাবে না।

এদিকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ত্রুটিমুক্ত করতে পিআর পদ্ধতিতে নির্বাচন জরুরি।

ডেস্ক/ই.ই


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর