[email protected] ঢাকা | রবিবার, ৯ই আগস্ট ২০২৬, ২৪শে শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

মাদকমুক্ত সমাজ গঠন আমাদের নতুন চ্যালেঞ্জ : এ্যানি

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২৫ অক্টোবার ২০২৫, ২০:৩০

ছবি: সংগ্রহীত
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘মাদকমুক্ত একটি সমাজ গঠন করা আমাদের নতুন অঙ্গীকার, নতুন চ্যালেঞ্জ। বিগত ১৭ বছরে মাদকের যে এজেন্ট ছিল, এখনো সেই এজেন্টগুলো উঠে যায়নি। কেউ না কেউ দূর থেকে চালাচ্ছে, কিছু প্রভাবশালী ব্যক্তি এই অপকর্মগুলো করছে, সমাজের জন্য এটি একটি ব্যাধি।’
 
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়ন বিএনপি ও মহিলা দলের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
এ্যানি চৌধুরী বলেন, ‘এই চ্যালেঞ্জ অতিক্রম করতে হলে সরকারে নির্বাচিত প্রতিনিধি ও সামাজিক আন্দোলন গড়ে তোলা লাগবে। সমাজ, পরিবার ও নিজের গ্রামের জন্য সামাজিক আন্দোলনের নেতৃত্ব দেবেন আপনারা। যার কারণে মা-বোন ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবাইকে আমরা এখানে একত্রিত করেছি। আমাদের সজাগ থাকতে হবে।
 
আমাদের সতর্ক হতে হবে, আমাদের প্রতিবাদী হতে হবে, বিএনপি আপনাদের পাশে আছে, বিএনপি আপনাদের পাশে থাকবে।’
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা অ্যাডভোকেট হাফিজুর রহমান, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার, সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়া প্রমুখ।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর