[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২
thecitybank.com

শেখ হাসিনার রায়ের দিন মাঠে থাকবে জামায়াতসহ ৮ দল

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১৬ নভেম্বার ২০২৫, ১৮:৫৪

ছবি: সংগ্রহীত
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার দিন মাঠে থাকবে জামায়াতে ইসলামীসহ জোটের আটটি দল।
 
রবিবার (১৬ নভেম্বর) জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার  আট দলের যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন।
 
শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনকে উদ্দেশ্য করে তিনি এই মন্তব্য করেন।
 
মিয়া গোলাম পরওয়ার বলেন, আমরা অতীতের কর্মসূচিতেও মাঠে ছিলাম, এবারও ফ্যাসিবাদের পক্ষে নাশকতার কোনো সুযোগ জাতি দেবে না। তারা (আওয়ামী লীগ) এটার সুযোগ পাবে না। আমরা আটদল মাঠে থাকবো।
 
জামায়াতের পাঁচ দফা দাবিতে আন্দোলন বিষয়ে আয়োজন করা সংবাদ সম্মেলনে তিনি বলেন, আট দলের পক্ষ থেকে গণভোটে ‘হ্যাঁ বলার জন্য’ সিদ্ধান্ত নিয়েছে আট দলের জোট। গণভোটে 'হ্যাঁ' ভোটের পক্ষে জনগণকে উদ্বুদ্ধ করা হবে।
 
 বাংলাভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে বলা হয়, প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্য যে ভাষণ দিয়েছেন, তাতে অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য জনগনের যে আকাঙ্খা, তার ‘আংশিক পূরণ হয়েছে’।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর