[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২
thecitybank.com

নির্বাচনের জন্য বিএনপির প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে: রিজভী

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২৫ নভেম্বার ২০২৫, ১৭:১২

ছবি: সংগ্রহীত
নির্বাচনের জন্য বিএনপির প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, তফসিল ঘোষণার সাথে সাথে আরও যে প্রস্তুতি নেয়া দরকার তা নেয়া হবে।
 
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
 
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে হওয়া উচিত এবং একই দিনে হবে এইটা দেশের মানুষের চাওয়া।
 
তিনি বলেন, রাজনীতিতে ধর্মকে অতিরিক্ত ব্যবহার করা উচিত নয়। ধর্মীয় অপব্যাখ্যা দিয়ে যারা রাজনীতি করছেন তাদের রায় জনগণ দেবে। রাজনীতিতে অতিরিক্ত ধর্মের ব্যবহার ক্ষতি বয়ে আনবে বলেও মনে করেন তিনি।
 
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, আজকে যারা বিরোধিতা করছে ভবিষ্যতে সেসব দল বিএনপির অংশ হতে পারে।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর