[email protected] ঢাকা | বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২
thecitybank.com

শিবগঞ্জে জামায়াত মনোনীত প্রার্থী কেরামত আলীর মনোনয়ন দাখিল

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২৯ ডিসেম্বার ২০২৫, ১৯:২৮

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আশিক আহমেদ নিকট মনোনয়ন দাখিল করছেন জামায়াত নেতা কেরামত আলী। ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জ-০১ (শিবগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডক্টর কেরামত আলী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখ দুপুর ১২টা ৩০ মিনিটে শিবগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে সহকারী রিটার্নিং অফিসার আশিক আহমেদের নিকট তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম জমা দেন।

ডক্টর কেরামত আলী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং রাজশাহী মহানগর আমির। তিনি ৪৩ নম্বর চাঁপাইনবাবগঞ্জ-০১ (শিবগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মনোনয়ন ফরম জমা শেষে ড. কেরামত আলী বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং শিবগঞ্জবাসীর সহযোগিতা কামনা করেন।

স.জ.ফ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর