[email protected] ঢাকা | বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২
thecitybank.com

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণে

রাজশাহী বিভাগীয় কমিশনারের সাথে ‘বুলবুলের নেতৃত্বে’ জামায়াত নেতাদের মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১১ জানুয়ারী ২০২৬, ১৬:২১

রাজশাহী বিভাগীয় কমিশনারের সাথে মতবিনিময়, ইনসেটে নুরুল ইসলাম বুলবুল ও বিভাগীয় কমিশনার। ছবি: বুলবুল মিডিয়া সেল
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ এবং বর্তমান সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
 
রোববার (১১ জানুয়ারি) বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমীর জননেতা নূরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই সাক্ষাৎ করেন।
 
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে প্রশাসনের ভূমিকা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। জামায়াত নেতৃবৃন্দ একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনের পরিবেশ তৈরিতে প্রশাসনের নিরপেক্ষ সহযোগিতা কামনা করেন।
 
প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা আবু জার গিফারী এবং চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মিজানুর রহমান।
 
সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ জানান, দেশের সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে এবং সুন্দর নির্বাচনী পরিবেশ বজায় রাখতে তারা প্রশাসনের সাথে মতবিনিময় করেছেন। বিভাগীয় কমিশনার ধৈর্যসহকারে তাদের কথা শোনেন এবং যথাযথ পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
 
এম.এ.এ/আ.আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর