[email protected] ঢাকা | শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২
thecitybank.com

জিয়াউর রহমানের কর্মকাণ্ড ছিল ইসলামের কল্যাণে: শাহজাহান মিঞা

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
৬ ফেব্রুয়ারী ২০২৬, ২২:৩৮

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিঞা। ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিঞা বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সৌদি আরবের আরাফার ময়দানে হাজার হাজার নিমগাছ রোপণ করেছিলেন,যা বর্তমানে হজযাত্রীদের ছায়া দিচ্ছে। সেখানে তৃপ্তিভরে হাজিরা জিয়াউর রহমান ও বাংলাদেশের নাম উচ্চরণ করেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

জনসভায় অধ্যাপক শাহজাহান মিঞা বলেন, জিয়াউর রহমানের বিভিন্ন কর্মকাণ্ড ইসলামের কল্যাণে অবদান রেখেছে। তিনি দাবি করেন, বিএনপিই প্রকৃত ইসলামী দল এবং সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করেছিলেন জিয়াউর রহমান।

এ সময় তিনি জামায়াতে ইসলামীকে নিয়ে কঠোর সমালোচনা করেন এবং দলটির বক্তব্য ও কার্যক্রম নিয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানিয়ে ইসলামকে ক্ষতিগ্রস্ত করার জন্য অন্য কারও প্রয়োজন নেই, জামায়াতই যথেষ্ট বলে মন্তব্য করেন। জনসভায় তিনি আল্লাহর কাছে দোয়া কামনা করে বলেন, যেন জনগণকে জামায়াতে ইসলামীর কার্যক্রম থেকে রক্ষা করা হয়।

শাহজাহান মিঞা আগামী ১২ তারিখের নির্বাচনে ধানের শীষে ভোট চেয়ে উন্নয়নের নানান প্রতিশ্রুতির কথাও জানান। 

নয়ালাভাঙা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আশরাফুল হক, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব তোসিকুল আলমসহ প্রমুখ।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর