[email protected] ঢাকা | শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২
thecitybank.com

বিএনপি নেতা সাদরুলের নেতৃত্বে চামাগ্রামে হারুনের নির্বাচনী সমাবেশ

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩:০৯

চামাগ্রামে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন হারুনুর রশিদ। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের ধানের শীষের প্রার্থী হারুনুর রশিদের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বারঘরিয়া ইউনিয়নের চামাগ্রাম মাঠে বিএনপি নেতা সাদরুল ইসলাম সানির নেতৃত্বে এই নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি হারুনুর রশিদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নেত্রী ও সাবেক এমপি আশিফা আশরাফি পাপিয়া।

প্রধান অতিথির বক্তব্যে হারুনুর রশিদ বলেন, চাঁপাইনবাবগঞ্জের উন্নয়নে আমি দীর্ঘদিন যাবত কাজ করছি। আগামীতে নির্বাচিত হতে পারলে এই এলাকার স্কুল, মাঠ, রাস্তা ঘাটের উন্নয়নে জোড় দেওয়া হবে।

প্রধান বক্তা হিসেবে পাপিয়া বলেন, জামায়াত ইসলাম একটি সন্ত্রাসী সংগঠন। তারা ইসলামের নাম করে মানুষকে ধোকা দিয়ে ভোট চাচ্ছে। তাদের কথায় বিভ্রান্ত হবেন না।

বিএনপি নেতা ও বিশিষ্ঠ ব্যাবসায়ী সাদরুল ইসলাম সানি বলেন, বারঘরিয়া ইউনিয়ন ধানের শীষের ঘাটি। আগামী ১২ তারিখ আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিবো এবং হারুনুর রশিদকে বিপুল ভোটে জয় লাভ করাবো ইনশাআল্লাহ।

এই সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আবুল বাশার, আব্দুল সাত্তার, আসাদুল ইসলাম, এম হোসেন, সামসাদ আলী, আলামিন আলীসহ প্রমুখ।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর