[email protected] ঢাকা | রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৫শে মাঘ ১৪৩২
thecitybank.com

শিশু হুজাইফার মৃত্যু, জামায়াতের শোক ও ক্ষতিপূরণ দাবি

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
৭ ফেব্রুয়ারী ২০২৬, ২২:৪৭

প্রতিকী ছবি

মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা গুলিতে আহত হয়ে দীর্ঘ ২৭ দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে টেকনাফের শিশু হুজাইফার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার শনিবার( ৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বলেন, মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা গুলিতে আহত হয়ে দীর্ঘ ২৭ দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে টেকনাফের শিশু হুজাইফার মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।

তিনি আরও বলেন, নিরীহ একটি শিশুর এভাবে প্রাণ ঝরে যাওয়া শুধু একটি পরিবারের নয়, পুরো জাতির জন্য হৃদয়বিদারক ও লজ্জাজনক ঘটনা। নিজের উঠানে খেলতে থাকা একটি শিশুর মাথায় সীমান্ত পেরিয়ে আসা বুলেটের আঘাত প্রমাণ করে উখিয়া ও টেকনাফ সীমান্ত এলাকার সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও শিশুরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করছে।

তিনি বলেন, মরহুম হুজাইফার রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত বাবা-মা ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তায়ালা যেন তাদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তাওফিক দান করেন, আমিন।

একইসঙ্গে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, সীমান্ত এলাকার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। সীমান্তে চলমান অস্থিরতার কারণে এভাবে নিরীহ মানুষ প্রাণ হারাবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে কার্যকর কূটনৈতিক উদ্যোগ, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর