[email protected] ঢাকা | শনিবার, ১৪ই ফেব্রুয়ারি ২০২৬, ১লা ফাল্গুন ১৪৩২
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে জামায়াতের নিরঙ্কুশ বিজয়

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০০

বামে ড. কেরামত আলী, মাঝে মিজানুর রহমান, ডানে নুরুল ইসলাম বুলবুল। ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি আসনেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীরা বিজয় লাভ করেছেন। তারা হলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ড. কেরামত আলী,  চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ড. মিজানুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে নুরুল ইসলাম বুলবুল।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারী)  সকাল সাড়ে ৯ টার দিকের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো: শাহাদাত হোসেন মাসুদ বেসরকারি ভাবে এই ফলাফল ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ড. কেরামত আলী বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।  তিনি পেয়েছেন ২ লাখ ৬ হাজার ৮৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বদ্বী পেয়েছেন ১ লাখ ৬২ হাজার ৫১৫ ভোট। ভোটের ব্যবধান প্রায় ৪৪ হাজার ৩৭৮ ভোট।

চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. মিজানুর রহমান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ১৮৪টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ১ লক্ষ ৭১ হাজার ২২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল ইসলাম ১ লক্ষ ৫৫ হাজার ১১৯ ভোট। ভোটের ব্যবধান প্রায় ১৬ হাজার ১০৮।

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে ১৭২ টি কেন্দ্র ছিল এবং সবকটি কেন্দ্র মিলিয়ে নুরুল ইসলাম বুলবুল পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ১৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা হারুনুর রশিদ পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ১৮ ভোট। ভোটের ব্যবধান প্রায় ৫৯ হাজার ১৪৮ ভোট।

জেলা রিটার্নিং কর্মকর্তা মো: শাহাদাত হোসেন মাসুদ জানান, উৎসব মুখর পরিবেশে চাঁপাইনবাবগঞ্জে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। কোন অপ্রিতিকর ঘটনা ঘটে নি।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর