[email protected] ঢাকা | রবিবার, ২১শে জুন ২০২৬, ৭ই আষাঢ় ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জ শহর শিবিরের সভাপতি গালিব, সেক্রেটারি আব্দুর রহমান

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩:৩৬

বামে ইউসুফ আল গালিব, ডানে আব্দুর রহমান। ছবি: সংগ্রহীত

২০২৬ সেশনের জন্য চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার নতুন কমিটি গঠন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে শহরের একটি মিলনায়তনে অনুষ্ঠিত সদস্য সমাবেশে এ কমিটি গঠন করা হয়।

সভাপতি নির্বাচনের জন্য সদস্যদের প্রত্যক্ষ ভোট গ্রহণ করা হয়। কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন হয়। এতে সর্বাধিক ভোট পেয়ে মো. ইউসুফ আল গালিব সভাপতি নির্বাচিত হন। তিনি এর আগে শাখার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পরবর্তীতে সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি মো. ইউসুফ আল গালিব শাখা সেক্রেটারি হিসেবে মো. আব্দুর রহমানকে মনোনীত করেন। আব্দুর রহমান পূর্বে শাখার অর্থ সম্পাদক ছিলেন।

পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শেষ হয়।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর