[email protected] ঢাকা | বুধবার, ৬ই মে ২০২৬, ২৩শে বৈশাখ ১৪৩৩
thecitybank.com

বিয়ের পিঁড়িতে বসছেন সাবেক শিবির সভাপতি জাহিদ

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১৬ ফেব্রুয়ারী ২০২৬, ২০:২২

জাহিদুল ইসলাম। ফাইল ছবি/সংগ্রহীত

বিয়ের পিঁড়িতে বসছেন শিবিরের সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে মিরপুর এলাকার একটি কনভেনশন সেন্টারে এ আয়োজন চলছে। এ তথ্য নিশ্চিত করেছেন ছাত্রশিবিরের একাধিক নেতা।

জানা যায়, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সিরাজগঞ্জের নবনির্বাচিত এমপি মাওলানা রফিকুল ইসলাম খানের ভাতিজির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন জাহিদুল ইসলাম। কনের নাম জুআয়রিয়া।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

উল্লেখ্য, জাহিদুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ সেশনের কেন্দ্রীয় সভাপতি ছিলেন।

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর