[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬, ৬ই ফাল্গুন ১৪৩২
thecitybank.com

মাহে রমজানকে স্বাগত জানিয়ে চাঁপাইনবাবগঞ্জে শিবিরের র‍্যালি

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১৮ ফেব্রুয়ারী ২০২৬, ২১:৪১

র‌্যালিতে চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা শিবিরের নেতারা। ছবি: সংগ্রহীত

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং রমজানের পবিত্রতা রক্ষার আহ্বানে চাঁপাইনবাবগঞ্জে এক বর্ণাঢ্য 'স্বাগত র‍্যালি' অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আমির জাফর গিফারি এবং সেক্রেটারি মোঃ আবু বকর।

এছাড়া চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা শিবিরের সভাপতি ইউসুফ আল গালিবের সভাপতিত্বে র‌্যালিতে আরোও উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি গোলাম মোতস্তা,  শহর সেক্রেটারি আব্দুর রহমান, শিবির নেতা আবু সাঈদ সুমনসহ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, রমজান মাস সংযম ও আত্মশুদ্ধির মাস। এই মাসের মর্যাদা রক্ষায় সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে। একইসঙ্গে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং অশ্লীলতামুক্ত সমাজ গড়তে প্রশাসনের কার্যকর ভূমিকা রাখার জোর দাবি জানান নেতৃবৃন্দ। র‍্যালিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর