প্রকাশিত:
২১ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:১১
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে প্রথম বারের মতো পুষ্পস্তবক অর্পণ করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমীর ড. মু. মিজানুর রহমান। এই সময় তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি শহীদ বেদিতে দাঁড়িয়ে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন।
এই সময় উপস্থিত ছিলেন, গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকের মুন্সি, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল বারিকসহ প্রমুখ।
একুশের প্রথম প্রহর থেকে রহনপুর শহীদ মিনার এলাকায় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়।
এছাড়া একুশের প্রথম প্রহরে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ অবস্থিত শহীদ মিনারে জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ , পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা পুষ্পক অর্পণ করেন এনং এই সময় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ভাষা শহীদদের স্মরণে দিবসটি রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হচ্ছে।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: