[email protected] ঢাকা | সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬, ১০ই ফাল্গুন ১৪৩২
thecitybank.com

ইয়াতিমদের সাথে ইফতার করলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম ‍বুলবুল

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২২ ফেব্রুয়ারী ২০২৬, ২০:৪৪

ইয়াতিমদের সাথে ইফতারে বক্তব্য রাখছেন নুরুল ইসলাম বুলবুল। ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জ ফুড ক্লাবে ইয়াতিম শিশুদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ পৌর জামায়াতের উদ্যোগে এই ইফতার মাহফিল আয়োজন করা হয়।

পৌর জামায়াতের আমীর হাফেজ গোলাম রাব্বানীর সভাপত্বিতে এবং সেক্রেটারি ও সাবেক কাউন্সিলর তহুরুল ইসলাম সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য  নূরুল ইসলাম বুলবুল এমপি। ইয়াতিমদের সাথে ইফতারের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার এই আয়োজনে এক হৃদ্যতাপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

ইফতারের আগে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনায় নূরুল ইসলাম বুলবুল এমপি ইয়াতিমদের প্রতি যত্নশীল হওয়ার গুরুত্বারোপ করেন এবং সমাজের সামর্থ্যবানদের তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। শিশুদের সাথে কুশল বিনিময় শেষে তিনি দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম, জামায়াতে ইসলামীর সাবেক জেলা আমীর অধ্যাপক রফিকুল ইসলাম এবং বর্তমান জেলা আমীর মাওলানা আবু জার গিফারী। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকরসহ স্থানীয় বিভিন্ন ইয়াতিমখানার শিক্ষকরাসহ প্রমুখ।

তাছাড়া ইফতার মাহফিলে উল্লেখযোগ্য সংখ্যক ইয়াতিম শিশু ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। ইফতারের পূর্ব মুহুর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর