[email protected] ঢাকা | বুধবার, ৬ই মে ২০২৬, ২৩শে বৈশাখ ১৪৩৩
thecitybank.com

নাচোলে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমানকে গণসংবর্ধনা

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
২২ ফেব্রুয়ারী ২০২৬, ২৩:১৭

নাচোলে মিজানুরকে গণসংবর্ধনা। ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান ভোট পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে নাচোল উপজেলার নেজামপুর বাজারে আনুষ্ঠানিকভাবে ফুলের তোড়া দিয়ে বরণ এবং গণসংবর্ধনা দেয়— নেজামপুর বাজার ব্যবসায়ী, আলিম মাদ্রাসা, গ্রিনভ্যালি অ্যাকাডেমিসহ বিভিন্ন সংগঠন ও দলের নেতাকর্মীরা।

পরে বরেন্দা গ্রামের সকল পেশাজীবী মানুষের সাথে সাক্ষাৎ করেন। এই এমপি মিজানুর রহমান ওই গ্রামের সূতিহার দিঘি নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনের বিষয়ে আলোচনা করেন এবং গ্রামবাসীকে আশ্বস্ত করেন।

সেখান থেকে হাটবাকইল ইউনিয়ন পরিষদ চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে যোগ দেন ড. মিজানুর। এরপর মুরগীডাঙ্গা, বকুলতলা বাজার, গোসাইপুর ও দোগাছী গ্রামে সংসদ সদস্য মিজানুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানগুলোয় সংসদ সদস্য মিজানুর রহমানের সঙ্গে নাচোল উপজেলা আমির ইয়াকুব আলী, নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক, ইউনিয়ন আমির ওবাইদুল্লাহসহ বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ম.ই/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর