[email protected] ঢাকা | মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬, ১১ই ফাল্গুন ১৪৩২
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জের দুই এমপিসহ চারজন হলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৫

উপরের বামে নুরুল ইসলাম বুলবুল, ডানে ড. কেরামত আলী এবং নিচের দিকে বামে রফিকুল ইসলাম ও ডানে নজরুল ইসলাম। ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম নীতিনির্ধারণী ফোরাম কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য হিসেবে চারজন নির্বাচিত হয়েছেন।

তারা হলেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ ও ১ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল ও ড. কেরামত আলী এবং সাবেক জেলা আমীর অধ্যাপক রফিকুল ইসলাম ও সাবেক মেয়র অধ্যক্ষ নজরুল ইসলাম।

রোববার (২২ ফেব্রুয়ারি) দলটির পক্ষ থেকে দেওয়া বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে।

রাজনৈতিক সূত্রে জানা গেছে, নুরুল ইসলাম বুলবুল দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীরের দায়িত্বে আছেন। এছাড়া তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি এবং নবাবগঞ্জ সরকারি কলেজের নির্বাচিত ভিপিও ছিলেন।

অন্যদিকে ড. কেরামত আলী দলটির রাজশাহী মহানগরের আমীরের দায়িত্বে আছেন। এছাড়া তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিদেশ বিষয়ক সম্পাদক এবং শিবগঞ্জ উপজেলা পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

অপরদিকে অধ্যাপক রফিকুল ইসলাম ছাত্রশিবিরের রাবির সভাপতি এবং অধ্যক্ষ নজরুল ইসলাম ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়রেরও দায়িত্ব পালন করেছেন। এছাড়া তারা দুইজনই এর আগে চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমীরের দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য নুরুল ইসলাম বুলবুল ও ড. কেরামত আলী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল চাঁপাইনবাবগঞ্জ-৩ ও ১ আসন থেকে বিপুল ভোটে বিজয় লাভ করেছেন।

প্রসঙ্গত, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ গঠন করা হয়েছে। জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় মজলিসে শূরার ভার্চুয়াল অধিবেশনে ৮৮ সদস্যের এ কর্মপরিষদ গঠিত হয়। ৮৮ সদস্যের এই কর্মপরিষদে নারী রয়েছেন ২১ জন।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর